সুন্দরবনে গোলপাতা

সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শুরু কাল

সুন্দরবনে গোলপাতা আহরণের মৌসুম শুরু কাল

শীতের তীব্রতা বেশি থাকলেও সব ধরনের প্রস্তুতি নিয়েই রোববার (২৮ জানুয়ারি) গোলপাতা সংগ্রহের জন্য বনে রওনা হবেন মোংলার দক্ষিণ চরের বাসিন্দা বাওয়ালি মোজাম্মেল হাওলাদার। দীর্ঘ ১৩ বছর ধরেই সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন তিনি। বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে গোলপাতা আহরণে আগামীকালই বনের অভ্যন্তরে যাবেন বাওয়ালিরা। এ মৌসুম চলবে ৩১ মার্চ পর্যন্ত।